প্রধান সূচি

নদীর পাড়ে পাঠশালা

শিশুরা পেল শিক্ষা উপকরণ

কাউখালীর সন্ধ্যা নদীর জেগে ওঠা চড়ে প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করেছেন প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি শিক্ষা উদ্যোক্ত আঃ লতিফ খসরু। উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের আবাসন সংলগ্ন সন্ধ্যা নদীর চড়ে ঐ আবাসনে বসবাসরত ২০ জন শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন।

এর আগে শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা-কলম ও বই প্রদান করা হয়। এসময় আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়া ও প্রতিবন্ধ ছিন্নমুল শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্ত আঃ লতিফ খসরু বলেন, যেসব শিশুরা স্কুলে যায়না তাদের মধ্যে প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য আমার এ উদ্যোগ। সপ্তাহে দুদিন করে ঐ সব শিশুদের শিক্ষা দেয়া হবে। তাদেরকে প্রাথমিক শিক্ষার উপযোগী করে বিদ্যালয়ে ভর্তি করে দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial