প্রধান সূচি

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাতটি ব্যবসা প্রতিষ্ঠানসহ আটটি বসতঘর ভস্মিভূত

পিরোজপুর শহরের কলেজ রোড এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৫টি স্থাপনা সম্পূর্ন পুড়ে গেছে। এর মধ্যে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি বসতঘর রয়েছে। অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শহরের কলেজ রোড এলাকায় রাত সাড়ে তিনটার দিকে বৈদুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশেই একটি পেট্রোলের দোকান থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তা ভয়াবহ রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই আগুনে ঐ পোট্রোলের দোকানসহ একটি করাতকল, কম্পিউটারের দোকান, টেইলারের দোকানসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি বসতঘর আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পিরোজপুরের ২টি ইউনিটি ও নাজিরপুর উপজেলার ১টি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial