প্রধান সূচি

বাগেরহাটে নিউ লাইফ ফিজিওথেরাপী ও রিহ্যাবিলিটেশ সেন্টারের উদ্বোধন

স্টোক-প্যারালাইসিস, বাত-ব্যাথা ও ফ্রোজেন সোল্ডারসহ বিভিন্ন ধরনের থেরাপী সেবা নিয়ে যাত্রশুরু করেছে বাগেরহাট নিউ লাই ফিজিওথেরাপী ও রিহ্যাবিলিটেশন। শনিবার সকালে শহরের পুরাতন বাজার মোড়ে অবস্থিত এ সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাট সির্ভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ সেন্টারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট বিএমএর সাধারন সম্পাদক ডা. আঃ মতিন আকন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক ডা. মোশাররফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাবলু, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিশা। বাগেরহাট সদর হাসপাতালের জুনিয়ার (কঃ) ডা. শাহনেওয়াজ এর সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর রহমান, বিশিষ্ট সাংবাদিক বাবুল সরদার, প্রফেসার কার্তিক চন্দ্র পাল, ডা. সংগ্রাম কান্তি কুন্ড, পারিজাত কুমার পাল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial