পাইকগাছায় বাঁকা পূর্ব ঘোষ পাড়ায় ২৪ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠিত
পাইকগাছার বাঁকা পূর্ব ঘোষ পাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপি ৩১ তম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবারে অধিবাসের মধ্যদিয়ে মহানামযজ্ঞ শুরু হয়। শনিবার নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, রাড়–লী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি অশোক কুমার অধিকারী সহ পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, শিক্ষক সুশান্ত বিশ্বাস, অলোক ঘোষ, প্রশান্ত বিশ্বাস, কার্তিক হালদার, বিশ্বদেব অধিকারী, উত্তম হালদার, তাপন দে, মন্টু ঘোষ, পিযুষ ঘোষ।
Please follow and like us:
« পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ন্যার্য্য মূল্য না পাওয়ায় জমির মালিকদের ক্ষোভ »
