প্রধান সূচি

পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত

পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শামুকপোতা সার্বজনীন রাধা-কৃষ্ণ মন্দির চত্বরে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও লতা ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, শেখ হেদায়েত আলী টুকু, সরদার গোলাম মোস্তফা, গোলক বিহারী মন্ডল, শেখ আনিছুর রহমান মুক্ত, প্রকাশ সরকার টুকু, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, বাবু লাল বিশ্বাস, মিনারুল ইসলাম সানা, আসিফ ইকবাল রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান।

যুবলীগনেতা সুকুমার ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন, জাহিদুল আলম, আনোয়ার হোসেন, সোহরাব হাওলাদার, ইউপি সদস্য প্রদীপ মহলদার, কৃষ্ণ রায়, শিবানন্দ মন্ডল, স্বপন মন্ডল, মদন মন্ডল, বিশ্বজিৎ শীল, নির্মল বৈদ্য, রথিন মন্ডল ও প্রেমাংশু সরকার। জনসভায় বক্তারা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে পুনরায় দলীয় মনোনয়ন প্রদানের দাবী জানিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial