শোক সংবাদ
জাতীয়পার্টি জেপির কেন্দ্রীয় নেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওবায়দুল হক বাদল মাতুব্বরের বড় ভাই মাওলানা রুহুল আমীন মাতুব্বর (৬৫) শুক্রবার সকালে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। মৃত্যু কালে স্ত্রী, ৪ভাই ও ৪বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১০টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে স্বজনরা।
এদিকে তার মৃতুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জেপির প্রেসিডিয়াম সদস্য, পিরোজপুর ২আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন আরবাব পলিপ্যাক লিঃ এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন নিজাম মিয়া, সাবেক ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক এবং ভা-ারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
