প্রধান সূচি

মঠবাড়িয়ায় শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

“জ্ঞান শক্তি সমারুঢ় তত্তমালা বিভুষিতম! ঋক্তি মুক্তি প্রদাতারং তষ্মৈই শ্রী গুরুবে নমঃ” এই মন্ত্রকে হৃদয়ে ধারন করে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচায্যবর শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরণে এবং বিশ্ব শান্তি কামনায় পিরোজপুরের মঠবাড়িয়া শ্রীগুরু সঙ্ঘ ও কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির উদ্যোগে আটদিন ব্যাপী শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিনব্যাপী প্রাতঃকালীন প্রার্থনা ও গুরু বন্দনা, শ্রীশ্রী গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরু দেবের পাদুকা উৎসব আরতী, সমাবেত প্রার্থনা ও গুরু প্রসঙ্গে গান, শ্রীমদ্ভাগবত পাঠ, ও মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস অনুষ্ঠিত হয়।

শুক্রবার থেকে ৫দিন বিরতীহীন ভাবে চলবে মহানাম যজ্ঞানুষ্ঠান। দেশের বিভিন্ন জেলার আটটি সম্প্রদায় নামকীর্ত্তন পরিবেশন করবেন।
শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক উত্তম কর্মকার জানান, দুঃখ ক্ষুধা, যুদ্ধ পীড়িত এ দুঃসময়ে অশান্ত পৃথিবীর সকল জীবের কল্যাণ ও শান্তি কামনায় এবং অশুভ বিনাশের প্রত্যয়ে বিগত বছরের ন্যায় এবারও শ্রী শ্রী তারকবক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল ভক্ত শিষ্যসহ সর্ব স্তরের মানুষকে মহানাম যজ্ঞানুষ্ঠান উপস্থিত হয়ে নামসুধা শ্রবণের অনুরোধ জানান হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial