দুর্নীতিবাজদের পিরোজপুরের রাজনীতি থেকে বিদায় করতে হবে …. জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ
পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, দুর্নীতিবাজদের পিরোজপুরের রাজনীতি থেকে বিদায় করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলায়, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলায় দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারিতার রাজনীতিবিধের কোন ঠাঁই নেই।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ১৭ মিনিটের সেই ঐতিহাসিক ভাষন শুধু ভাষনই ছিল না, সে ভাষন ছিল গোটা বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করার ভাষন। মুক্তিযুদ্ধে বাঙ্গালী জাতিকে উজ্জিবিত করার ভাষন। সে ভাষন ছিল এক কবির কন্ঠে উচ্চারিত কবিতা।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অমুল্য রঞ্জন হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এডভোকেট মোস্তফা কামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, জেলা কৃষক লীগ সভাপতি চান মিয়া মাঝি, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মতিউর রহমান, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান, সদর উপজেলা বাবসি চেয়ারম্যান ও জেলা যুবলীগ সহ-সভাপতি রেজাউল করীম মন্টু সিকদার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না,
পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান হানিফ খান, শ্রমিক লীগ সভাপতি মজনু তালুকদার, যুবলীগ নেতা জিয়াউল আহসান, জেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহম্মেদ রানা, ছানাউল্লাহ ছানা, সাবেক ভিপি ফয়সাল মাহাবুব শুভসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
জনসভায় বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেককে নৌকা প্রতিকের মনোনয়ন দেয়ার দাবী জানান।
