জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
বিশিষ্ট্য লেখক ও বিশ্ববিশ্বাদলয় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ তাঁতীলীগ, বাগেরহাট জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
এসময় বক্তব্য দেন,জেলা তাঁতীলীগের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি শেখ সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক লিটু দাস,সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক জাহিদ শেখ, সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুলসহ আরওর্ অনেকে।
এসময় বক্তরা প্রকৃত দোষীকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাথে সাথে বিশিষ্ট্য নাগরিকদের সাথে দেশের সকল মানুষের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
