ভান্ডারিয়া প্রশাসনের বিশেষ অভিযান
কারেন্ট জাল ও পলিথিনসহ ৮২ হাজার টাকা জরিমানা
ভান্ডারিয়া উপজেলা প্রশাসন বাজারে বিশেষ অভিযান চালিয়ে কারেন্ট জাল ও পলিথিন আটকসহ ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল র্যাব-৮ এর সহায়তায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫শ ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ, কারেন্ট জাল ও নিম্নমানের বিস্কুট, চানাচুর আটক করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুদ্দিন গিয়াস। পরে জন সম্মুখে আটককৃত পলিথিন শপিং ব্যাগ ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস জানান, বাজারের মুদি, মনোহারি, ষ্টেশনারী ও খাবার হোটেল থেকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা এবং ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়েছে।
Please follow and like us:
« মানবতার সেবায় একজন ‘হাসি আপা’ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা »
