প্রধান সূচি

মঠবাড়িয়ায় তিন জেলে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীতে মাছ ধরতে যাওয়া তিন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে জলদ্যস্যুরা। গত রবিরার রাতে মাছ ধরার সময় ওই তিন জেলেকে অপহরণ করার ১৮ ঘন্টা পার হলেও অপহৃত জেলেদের কোন সন্ধান না পাওয়ায় উপজেলার খেতাছিড়া জেলে পল্লীতে কান্নার রোল চলছে এবং আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার সাপলেজা ইউপি সদস্য মো. আফজাল বেপারী জানান, রবিবার দিনগত রাতে স্থানীয় দক্ষিণ খেতাছিড়া গ্রামের ৭/৮জনের একটি জেলে দল ৩টি নৌকায় করে বলেশ্বরের মাঝের চরের পশ্চিম দিকে মাছ ধরতে যায়। গভীর রাতে জলদস্যু নৌকায় হানা দিলে জেলে ফারুকসহ ৩/৪ জন নদীতে লাফিয়ে রক্ষা পেলেও ওই গ্রামের ইয়াকুব কাজীর ছেলে ইউসুফ (৩৫), আকুব আলী কাজীর ছেলে নিজাম (২৫) ও নুর ইসলাম হাওলাদারের ছেলে রেজাউল (২২)কে মুক্তিপনের জন্য অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও জানান, গভীর জঙ্গলে নিয়ে অপহৃতদের মেরে ফেলবে এ ভয়ে দস্যুদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে বা আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। গোপনে পরিবারের লোকজন দস্যুদের জন্য বাজার ও নগদ টাকা নিয়ে অপহৃতদের ছাড়িয়ে আনার চেস্টা করছে।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, জেলে অপহরণের খবর মৌখিকভাবে পেয়েই সোমবার বিকেলে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে শরনখোলা, পাথরঘাটা থানার পুলিশের সহযোগিতাসহ নদীতে টহলরত কোষ্টগার্ডকে জানানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial