প্রধান সূচি

ভান্ডারিয়ায় শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি পালন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার রাতে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, অফিসার্স ইনচার্জ মো. শাহাবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বাবুল শাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন সিকদার, নদমুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন তালুকদার, যুবলীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র বসু প্রমূখ।

পরে ক্রীড়া প্রতিযোগিতার ৬১টি ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৪০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial