স্বরূপকাঠীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
জেলার স্বরূপকাঠী উপজেলায় পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীকে সংবর্ধনা দেয়াসহ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ও গন্যমান্য ব্যক্তিদের সাথে তিনি এ মতবিনিময় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মো. গোলাম কবির, সহকারি কমিশনার (ভুমি) মো. কাওছার হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) কাজী শাহ নেওয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, ওসি মো. মনিরুল ইসলাম, সরকারি স্বরূপকাঠি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার, ইউপি চেয়ারম্যান মো. গাউস তালুকদার, সাংবাদিক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় জেলা প্রশাসক সরকারি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে তিনি উপজেলায় পৌছে মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এসময় কমান্ডারসহ মুক্তিযোদ্ধারা পুস্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানান।
