প্রধান সূচি

পাইকগাছায় ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাইকগাছায় ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার।

প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা রানী দাশ, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, দিপংকর মন্ডল। বক্তব্য রাখেন, মনিরুজ্জামান মনি, জিএম শফিকুল ইসলাম, আব্দুল জব্বার সরদার, শ্রমিক নেতা শেখ জাহিদুল ইসলাম, শেখ মিথুন মধু, গাজী শহিদুল ইসলাম খোকন, শেখ মামুনুর রশিদ, আশরাফুল ইসলাম রাবু, এসএম রজত আলী, অমর কৃষ্ণ মন্ডল, মুজিবর কাগুজী, শিক্ষক মৃগাঙ্ক সরকার, বাবুল সরকার, একান্ত মন্ডল, শিউলী রানী বিশ্বাস, তানসিনারা ইসলাম লাবু, নাজমুন্নাহার, তানজিল রুমা, প্রভাবতী স্বর্ণকার, সুইট সরকার, নির্মলা রায়, প্রদীপ শীল, সুখেন্দ বিকাশ মৈত্র ও আন্দ্রীয় ডি রোজারিও।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial