প্রধান সূচি

বাগেরহাটের ডেমা ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাট সদর উপজেলার ১০নং ডেমা ইউনিয়নের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে প্রজন্ম লাইব্রেরী। সোমবার দুপুরে ডেমা কেরামতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রবীন শিক্ষক মোঃ দেলদার ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন সচিব শেখ আব্দুস সালাম, গোপালগঞ্জের সহকারী সাব জজ ফারহানা ইয়াসমিন, রেজ্ঞ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান, ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আফজাল হোসেন, তরফদার মকবুল হোসেন, বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি পাইক হাসিবুল কবির, অধ্যাপক তরফদার আকতার ফারুক, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মারুফুল ইসলাম, কেরামতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন তরফদার,  মোঃ আব্দুল হাকিম প্রমুখ।

সভায় ডেমা ইউনিয়নের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৭ সালের পিএসসি, জেএসসি, জেডিসি, দাখিল ও এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial