পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী।
ক্রীড়া ও সাংস্কৃতিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুব সমাজ দিন দিন মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে আন্তে পড়াশুনার পাশাপাশি ক্রীড়া ও সাস্কৃতিতে মনোনিবেশ করাতে হবে। এসময় তিনি আরো বলেন, মেধা বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় বর্তমান প্রধানমন্ত্রী ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়নে বিশেষ দৃষ্টি দিয়েছেন। মাদক থেকে দুরে থাকতে ক্রীড়া ও সাংস্কৃতির বিকল্প নাই।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক দ্বীলিপ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক সিদ্ধার্থ সংকর হালদার, অঞ্জলী রাণী মজুমদার, ম্যানেজিং কমিটির সদস্য বাসুদেব হালদার প্রমুখ। পরে শিক্ষার্থিদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
