প্রধান সূচি

প্রধানমন্ত্রীর খুলনার সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে খুব সহজেই বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধি উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, ৩ মার্চের প্রধানমন্ত্রীর খুলনার সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। পাল্টে যাবে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল উন্নয়ন চিত্র। এ অঞ্চলের সকল উন্নয়ন কর্মকান্ডে আসবে গতিশীলতা। উন্নয়নে সৃষ্টি হবে নতুন নতুন ক্ষেত্র। ফলে এ অঞ্চলের মানুষের ব্যাপক ভাগ্যের পরিবর্তন ঘটবে।

এ জন্য তিনি প্রধানমন্ত্রীর সফরকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে অনুষ্ঠিত ৩ জেলার প্রতিনিধি সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সকল নির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে নির্বাচিত এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে যোগদান করে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করবে। তিনি শুক্রবার বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গঠিত পাইকগাছা উপজেলা প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল করার জন্য ইতোমধ্যে নির্বাচিত এলাকার দুই উপজেলা পাইকগাছা ও কয়রায় একাধিক বর্ধিত সভা করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক শতাধিক যানবাহন প্রস্তুত রাখা সহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচিত এলাকা পাইকগাছা-কয়রা থেকে হাজার হাজার নেতাকর্মী ৩ মার্চের প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রস্তুতি কমিটির আহবায়ক আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, যুগোল কিশোর দে, নির্মল মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, সরদার গোলাম মোস্তফা, আবুল বাশার বাবুল সরদার, প্রভাষক ময়নুল ইসলাম, গোলাম রব্বানী, শেখ আনিছুর রহমান মুক্ত, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, দাউদ শরীফ, গাজী শহিদুল ইসলাম খোকন, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, আজিবর মোড়ল, দেবব্রত রায়, জগদীশ চন্দ্র রায়, দিবাশীষ মন্ডল, আসিফ ইকবাল রনি, জাহিদুল আলম, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু ও সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial