প্রধান সূচি

২১’র প্রথম প্রহরে ভান্ডারিয়া শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

৫২’র ভাষা শহীদের প্রতি বিণ¤্র শ্রদ্ধা নিবেদনে উপজেলা, জেলা, পাড়া-মহল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদিতে ২১ এর প্রথম প্রহরে প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি, বেসরকারি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা সকল শহীদদের স্মরণে তাঁদের স্মৃতি তর্পণে ভারাক্রান্ত হৃদয়ে পুস্পস্তবক অর্পন করে।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি সাইফুদ্দিন গিয়াস, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মুক্তিযোদ্ধার পক্ষে  ইউএনও শাহীন আক্তার সুমী, আঃ আজিজ সিকদার সাবেক কমান্ডার, পৌর সভার পক্ষে প্রশাসক শাহীন আক্তার সুমী, কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জালাল সিকদারসহ সকল কাউন্সিলরগণ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির পক্ষে গোলাম সরওয়ার জোমাদ্দার, আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিএনপির পক্ষে জালাল সিকদার, আলমগীর হোসেন, যুবলীগের পক্ষে এনামুল কবির টিপু, যুবসংহতীর পক্ষে শহীদুজ্জামান রাজু মল্লিক, ছাত্রলীগের পক্ষে মোঃ কাইয়ুম জোমাদ্দার, ছাত্রসমাজের পক্ষে আরিফুল ইসলাম শিমুল আকন, পৌর বাজার কমিকিটর পক্ষে মিজানুর রহমান নিপু, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে আঃ ছালাম খোন্দকার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যক্ষ মোশারেফ হোসেন মামুন, আমান উল্লার পক্ষে মোঃ জামাল উদ্দিন, শাহাবুদ্দিন মাদ্রাসার পক্ষে গোলাম সরওয়ার জোমাদ্দার, এছাড়া কর্মরত সাংবাদিকগণসহ বিভিন্ন স্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial