বাগেরহাটে সাংবাদিক মুজিবর রহমানের ইন্তেকাল
দৈনিক সংবাদের পত্রিকার বাগেরহাটের সাবেক জেলা প্রতিনিধি এডভোকেট মো. মুজিবর রহমান শাপলাফুল (৬২) মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি একাধিকবার বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। বাগেরহাট আনছার ক্যাম্প মাঠে নামাজে জানাজা শেষে শহরের সরুই কবরস্থানে দাফন করা হয়।
মুজিবর রহমান শাপলা ফুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট শাহ আলম টুকু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিফাত আল-মাহামুদ, কোষাধ্যক্ষ ইয়ামিন আলী, সদস্য বাবুল সরদার, মোল্লা আব্দুর রব, অরিমদম দেব নাথ, রুহুল আমিন বাবু, সৈয়দ শওকাত হোসেন, আকমল উদ্দিন শাখি, হেদায়েত হোসেন লিটন, আল আমিন খান সুমন, মো. মামুন আহম্মেদ, মনজুরুল ইসলাম, সরদার শুকুর আহম্মেদ, সোহানসহ ফোরামের নেতৃবৃন্দ।
