প্রধান সূচি

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ

জেলার ভান্ডারিয়া উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ উপজেলার হাসপাতাল সংলগ্ন ৫ জন ব্যবসায়ীকে প্রত্যেককে ১ বান্ডিল ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু তালুকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে এক অগ্নিকান্ডে এসব ব্যবসায়ীর দোকানঘর পুড়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial