প্রধান সূচি

পিরোজপুরে শ্রমিক লীগের বর্ধিত সভা

জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পুরাতন পৌরসভাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সোমবার সকালে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলার আহবায়ক মজনু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মন্টু, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক লোকমান শেখ, বখতিয়ার হোসেন খোকন, নূরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. আলমগীর হোসেন সেখ। সভায় জেলা, পৌর ও উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial