রাষ্ট্রপতির কাছে জেলা ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদান
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়ন। পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার এ স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার দুপুর ১২টায় ছাত্র ইউনিয়নের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষ থেকে গ্রহণ করেন নেজারত ডেপুটি কালেক্টর খান মাসুম বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি শান্তনু হালদার, সহ-সভাপতি কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, সদস্য অভিক বসু প্রমূখ।
উল্লেখ্য, বিভিন্ন বাম ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্র জোটেরর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রবিবার সারাদেশ থেকে রাষ্ট্রপতির বরাবর ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি গুলোর মধ্যে রয়েছে, সকল কলেজ-বিশ^বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রনেতা ও শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র জোট নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলাকারীদের বিচার, প্রশ্নফাঁসসহ শিক্ষা ব্যবস্থার সামগ্রিক নৈরাজ্য বন্ধে প্রশ্নফাঁসের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা গেস্টরুম নির্যাতনের শিকার এস এম হলের ছাত্র হাফিজুর মোল্লার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার।
