প্রধান সূচি

শিশু অঙ্গনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

শিশু নাট্য প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধ্যা পালিত

শিশু অঙ্গন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু নাট্য প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে শিশু নাট্য প্রতিযোগীতার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাতা শেখ নজরুল ইসলাম শিশু নাট্য প্রতিযোগীতার উদ্ভোধন করেন। শিশু নাট্য প্রতিযোগীতায় শ্রেষ্ঠনাট্য দল হিসাবে শহীদ নায়েক আব্দুর জব্বার মাধ্যমিক বিদ্যালয় এর নাট্য দল। ২য় হয়েছেন বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের নাট্যদল। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার বাগেরহাট সদর সার্কেল মোঃ সাহাদৎ হোসেন  পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তৃতা করেন শিশু অংগন এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান সরদার শুকুর আহম্মেদ, শহীদ নায়েক আব্দুর জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা রহমান জুই, আস বাংলাদেশ এর প্রকল্প সমন্ময়কারী অপূর্ব বালা, কবি সৈয়দা তৈফুন্নাহার প্রমুখ। পরে শিশু অংগন এর শিল্পীদের পরিবেনায় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial