প্রধান সূচি

ভালবাসা দিবসে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটাতে কাউখালীতে ব্যতিক্রমী আয়োজন

১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবস। যেখানে ভালবাসা দিবস উপলক্ষে সবাই আনন্দ ফুর্তিতে ব্যস্ত সেখানে এই দিনটিকে প্রতিবন্ধী ছিন্নমুল শিশুদের নিয়ে পিরোজপুরের কাউখালীতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।

বুধবার সকালে কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার ৪নং চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে ভালবাসা দিবসে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের আয়োজক উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আঃ লতিফ খসরু। ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য ব্যতিক্রম এ আয়োজন করা হয়।

প্রায় ৫০ জন ছিন্নমূল ও প্রতিবন্ধী শিশু ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানের মধ্যে ছিল মোরগ যুদ্ধ, দৌড় ও নৃত্য পরিবেশনা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরুস্কৃত করা হয়। আগত শিশুদের সবাইকে কমবেশি পুরুষ্কার দেওয়া হয়। এসময় শিশুরা নেচে গেয়ে হৈ হুল্লোড় করে দিনটি উদযাপন করে। এসময় ছিন্নমূল ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর আগে আগত শিশুদের মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ইয়াসমিন বলেন, আজ বিশ্ব ভালবাসা দিবসে আমাদের এই গুচ্ছগ্রামে খসরু কাকা এসে আমাদের মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন করেন ও নানাধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করেন। তাতে আমরা সবাই অনেক খুশি।

আয়োজক খসরু জানান, যারা সমাজে অবহেলিত, তাদের খোঁজ কেউ রাখে না। অনেকেই তাদেরকে অবহেলার চোখে দেখে, আর তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই এ আয়োজন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial