ভান্ডারিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উপজ্জল তালুকদার, ওসি মোঃ শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, বিভিন্ন স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের মধ্যে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিমাই চাদ হাওলাদার, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ তরিকুল ইসলাস, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আবুল কালাম হাওলাদার ও থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নুরুননেহার বেগম প্রমূখ। সভায় আগামী ২৫শে ফেব্রুয়ারী উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এ দিকে এর পূর্বে সকালে একই সভা কক্ষে ২১শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস পালন উপলক্ষে এক সভায় ইউএনও এর সভাপতিত্বে উপরোক্ত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আব্দুল ছালমা খন্দকার, ক্রীড়াসংগঠন মোঃ জামাল উদ্দিন মিয়া সপন, সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, শঙ্কর জীৎ সমদ্দার প্রমূখ। এসময় সরকারি, বেসকারি, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২১এর প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের শুরু হবে এবং কেন্দ্রীয় কর্মসুচির সাথে সমন্বয় রেখে সকালে প্রভাত ফেরী, বিকেলে আলোচনা সভা এবং আগের দিন শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়।
