ভান্ডারিয়ার মালিয়ার হাটে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন
ভান্ডারিয়া উপজেলার মালিয়ার হাটে ওয়ার্ড আওয়ামীলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার সোমবার দুপুরে এ অফিসের উদ্বোধন করেন। গৌরিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আঃ ছত্তার মোল্লার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নূরুল আমিন শাহীন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পান্না, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আকাচ্ছের আলী পাহলোয়ান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজাজামান শাহীন।
Please follow and like us:
« তোবারক আলী (পূর্ববর্তি সংবাদ)
