প্রধান সূচি

বাগেরহাটে বিএনপির অনশন কর্মসূচী পালিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচী’র অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের সরুস্থ জেলা বিএনপির দলীয় কার্য্যলয়ে এ অনশন কর্মসূচী পালিত হয়।

জেলা বিএনপির সাগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফার রহমান আলমের সভাপতিত্বে অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারন সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন, জাহিদুল আসলাম শান্ত, কাজী সেলিমুল হক, মোঃ রফিকুল আসলাম, মহিলাদল নেত্রী শাহিদা আক্তার, আসমা আজাদ, শিরিনা আক্তার,তাসলিমা বেগম প্রমুখ। অনশনে বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা’ প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial