প্রধান সূচি

জাতীয় স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে কাউখালীর ইমরানের চমক

ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করা মুখের কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য বেশ কয়েকটি ডাবল সেঞ্চুরি আছে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে স্কুল পর্যায়ে ভারতীয় ক্রিকেটে এমন ঘটনার কথা শোনা গেছে। বাংলাদেশেও স্কুল পর্যায়ে ক্রিকেটে এমন ঘটনা আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো ডাবল সেঞ্চুরি নেই বাংলাদেশের কোনও ক্রিকেটারের। যদিও জাতীয় স্কুল ক্রিকেটের কথা আসলে এই পরিসংখ্যান আর কাজ করে না।

গত সোমবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ২৪২ রানের দারুণ এক ইনিংস খেলেছে আল ইমরান। সে পিরোজপুর জেলার কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের ছাত্র। সে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছিল ইমরান। ১১৬ বল খেলে থেমেছে সে। আর এই বল খেলে টেকনিক্যাল স্কুলের বিপক্ষে ২৪২ রান তুলে নিয়েছে সে।

ইমরানের এই ইনিংসে ২৫ চারের সঙ্গে আছে ১৬টি ছক্কার মার। ৪৪ ওভারে অলআউট হয়েও ৩৭৮ রানের পাহাড় গড়ে ইমরানের স্কুল। ৩৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইমরানের দলেরই তাইজুলের বোলিং তোপে মাত্র ১০২ রানে অলআউট হয় টেকনিক্যাল স্কুল।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন ইনিংস আছে মোট সাতটি। ভারতীয় রোহিত শর্মা একাই করেছেন তিনটি। বাংলাদেশের হয়ে  মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেছেন, তবে তা টেস্টে।

আল-ইমরান কাউখালীর আসপর্দ্দী গ্রামের ব্যবসায়ী হারুন-আর-রশীদের ছেলে। কাউখালী সরকারী বালক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্ত বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি পরীক্ষায় অংশ নেয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি। পরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে অংশ নেন ইমরান। আল ইমরান সাবেক জাতীয় ক্রিকেটার আব্দুল হাদী রতন স্মৃতি ক্রিকেট একাডেমির ছাত্র।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial