প্রধান সূচি

কাউখালীতে শুদ্ধভাবে ভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

কাউখালীতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দলীয় ভাবে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

এ প্রতিযোগিতায় প্রাথমিকে প্রথম হয়েছে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিকে প্রথম হয়েছে এস.বি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে কাউখালী মহাবিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে।

প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুস সালাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial