স্বরূপকাঠিতে গাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
স্বরূপকাঠি উপজেলার ঝিলবাড়ী গ্রামে গাছ থেকে পড়ে সৈয়দ আলী মৃধা (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ীর রাস্তার পাশের একটি আতা গাছের ডাল কাটতে গাছে উঠে নিচে পড়ে তার মৃত্যু ঘটে। সে ওই গ্রামের মৃত আফসার আলী মৃধার ছেলে।
জানা যায়, ওই দিন সকালে সে গাছের ডাল কাটতে গাছে ওঠে। এসময় পা ফসকে গাছ থেকে নিচে পাকা রাস্তার উপরে পড়ে যায়। স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« অধ্যক্ষের পদত্যাগের দাবীতের বাগেরহাট মেরিন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ৩৬ পিচ ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার »
