প্রধান সূচি

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের একমাত্র বিনোদন কেন্দ্র ডিসি পার্কে এ বনভোজনের আয়োজন করেন প্রেসক্লাবের নির্বাহী কমিটি।

অনুষ্ঠিত বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, সনাক সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খান মোঃ আলাউদ্দিন, এনএসআই উপ-পরিচালক মিজানুর রহমান প্রমুখ। এছাড়া জেলার সকল উপজেলা প্রেসক্লাব থেকে আমন্ত্রীত সাংবাদিকবৃন্দসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মোঃ মুনিরুজ্জামান নাসিম, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, এম. এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, জহিরুল হক টিটু, এস এম রেজাউল ইসলাম শামীম, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, ক্লাব সদস্য, ক্লাব সদস্যদের পরিবারবর্গ ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

বনভোজনে ক্লাব সদস্য, অতিথি এবং ক্লাব সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে হাড়িভাঙ্গা ও বেলুন ফুটানোসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে প্রতিযোগিতায় ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial