প্রধান সূচি

ভান্ডারিয়ায় উপজেলা আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিহারী পাইলট বিদ্যালয় মাঠে উপজেলা আন্ত: প্রাথমিক বিদ্যালয় শীত কালিন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে মধ্যে সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জাতীয় পতাকা এবং বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার ক্রীড়া পতাকা উত্তলন করেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ ফারহানা আফরোজ, মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে- এই মূলমন্ত্রে মাঠ পার্চ শেষে উপজেলার পৌর শহরসহ ৬টি ইউনিয়নের ১৬২ টি বিদ্যালয়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ে উত্তির্ণরা উপজেলা পর্যায়ে ২৬টি ইভেন্টে অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিবতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ রেজাউল শরিফ, মোঃ সুমন ও রাবেয়া পারভিন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial