প্রধান সূচি

কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন পালন

কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ৭৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা জাতীয় পাটির (জেপি) কার্যালয়ে জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেপি’র  সাধারন সম্পাদক  শাহ আলম নসু, সাবেক সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু,  জেপির যুগ্ম সাধারন সম্পাদক খান মোঃ বাচ্চু, অধ্যক্ষ আঃ সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, যুবসংহতির সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, মিজানুর রহমান, ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ। পরে আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বেল্লাল হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial