ইন্দুরকানীতে তিনদিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ
ইন্দুরকানীতে এক স্কুল ছাত্রী নিখোঁজ ৩ দিনেও উদ্ধার হয়নি। জানা যায়, গত মঙ্গলবার উপজেলার কালাইয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে ১২নং কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী বেহেস্তি আক্তার (১০) স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে তার স্বজনরা অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। এঘটনায় বুধবার বিকালে ওই ছাত্রীর মা রানী বেগম ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডাইরী করেন।
ইন্দুরকানী থানার ওসি নাছির উদ্দিন জানান, স্কুল ছাত্রী নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় তিন বিএনপি নেতা গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ার জাতীয় পার্টি জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ »
