প্রধান সূচি

মঠবাড়িয়ায় তিন মাদক বিক্রেতা গ্রেফতার

মঠবাড়িয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী পাতাকাটায় অভিযান চালিয়ে রবিবার রাতে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের শরীর তল্লাসী করে ৩০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আবদুল হাই শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (২৯), পাতাকাটা গ্রামের মৃতঃ ফজলুল হকের ছেলে জসিম (২১) ও একই গ্রামের ইউসুফ আলী মোল্লার ছেলে সুমন মোল্লা।

মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উপজেলার আলগী পাতাকাটা ২৩ নং সরকারি প্রাথমিক কিদ্যালয়ের সম্মুখ সড়কে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial