প্রধান সূচি

পরীক্ষা পেছানোর দাবীতে

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তরা বলেন, অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার মাঝেই অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন করা হয়েছে। এ কারণে যে সকল শিক্ষার্থীরা ৩য় বর্ষের মান উন্নয়ন পরীক্ষা দিতে চায় তাদের জন্য এটা প্রায় অসম্ভব হয়ে পরেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর নামে ৮ মাসে এক বছরের কোর্স শেষ করা হচ্ছে। সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের সকল বিষয়ের কোর্স শেষ না করেই পরীক্ষা দিতে হচ্ছে।

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবী জানিয়ে এসময় বক্তব্য রাখেন, কলেজের ৪র্থ বর্ষের পরীক্ষার্থী মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আল আমিন, কৃষ্ণা দাস, প্রশান্ত কুমার সাহা, শ্রাবণী পাইক প্রমুখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial