প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রথমবারের মতো সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে সোমবার সকালে ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ স্লোগান নিয়ে জেলা প্রশাসান ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। এসময় বক্তব্য রাখেন ডিডিএলজি কাজী তোফায়েল হোসেন, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মোঃ বুলবুল,  গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান নাজমুন নাহার, শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, সিনিয়র পাঠক সদস্য সোহরাব হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, দেশে অনেক দিবস পালিত হয়, কিন্তু গ্রন্থাগার নিয়ে কোনো দিবস ছিল না। গ্রন্থাগার দিবসটি আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল। বিষয়টি জরুরি মনে করে গত বছর ৩০ অক্টোবর মন্ত্রিসভা দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে অনুমোদন দেয়ায় সভায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial