সাব-ইন্স-পেক্টর বাদল মৃধার দাফন সম্পন্ন
দৈনিক সমকালের মঠবাড়িয়ার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজু’র ভাগিনা ও বরগুনা থানা পুলিশের সাব-ইন্স-পেক্টর বাদল মৃধার (৪২) লাশ মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে। গত সোমবার সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে জানাযা শেষে মৃধা বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ডায়বেটিস ও হৃদযন্ত্র সমস্যায় ভুগছিলেন।
তার অকাল মৃত্যুতে স্থানীয় সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজী ও মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান জনাব আশরাফুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
Please follow and like us:
« শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পর্যটন কেন্দ্র স্থাপন ও ধানচাষ বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের দাবী এমপি নূরুল হকের (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় এক বছরে ৪৩ জনের আত্মহত্যা »
