মঠবাড়িয়ায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার
মঠবাড়িয়ায় থানা পুলিশ সোমবার রাতে উপজেলার টিকিকাটা মাদ্রাসার সামনের সড়ক থেকে শাহীন (২৮) ও নিজাম (৩৩) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত শাহিনের কাছ থেকে ৩৭ পিচ ও নিজামের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহীন উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ধলু মিয়ার ছেলে ও নিজাম বেতমোড় গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, গ্রেফতারকৃত শাহীন ও নিজামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে পর মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় এক বছরে ৪৩ জনের আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বাস্থ্য ঝুঁকিতে গ্রামের সাধারণ মানুষ »
