সাবেক মন্ত্রী মতিউর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত
বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী সাবেক মন্ত্রী, সচিব, রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষক আলহাজ্ব এম. মতিউর রহমানের মৃত্যুতে শুক্রবার এক শোক সভা ও দোয়া মিলাদ ঢাকার কাকরাইল স্কাউট ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী জণকল্যান সমিতির সভাপতি কেজি সালাউদ্দীন হিরু সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব বরিশাল বিভাগ সমিতির সভাপতি সাবেক পিএসির সদস্য সিরাজ উদ্দীন আহাম্মেদ, সাবেক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব নাসিম উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. কাজী সাইফুদ্দীন আহাম্মেদ, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, কাউখালী কলেজের সাবেক শিক্ষক প্রভাষক মজিবর রহমান, লে. কর্নেল নজরুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ফকির নাসির উদ্দীন, গোলাম রব্বানী আলম, সুপ্রিম কোর্টের এডভোকেট কাউখালী জণকল্যান সমিতির সহ-সভাপতি শরীফ দেলোয়ার হোসেন, কাউখালী কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলাল, কাউখালী জণকল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক নাঈম হোসেন মিয়া, সমিতির প্রচার সম্পাদক ও কাউখালী কেউন্দিয়া সমিতির সেক্রেটারী আহসান কবীর মিলু জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমাউন কবীর রাজু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য হুমাউন কবীর টুটুল, কাউখালী যুব কল্যাণ সমিতির সভাপতি ছাইফুর রহমান আলম, সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল হক চঞ্চল প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির আজীবন সদস্য এইচ এম দ্বীন মোহাম্মদ।
