প্রধান সূচি

ভান্ডারিয়া অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপককে বিদায় এবং নবাগতকে বরণ

জেলার ভান্ডারিয়ায় বুধবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংক গ্রাহকদের উদ্যোগে ব্যাংকের ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানকে বিদায় এবং নবাগত শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানকে বরণ উপলক্ষে ব্যাংক মিলনায়তনে এক সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক আঞ্চলিক শাখা কার্যালয় পিরোজপুরের সহকারী মহা-ব্যবস্থাপক সমর কুমার রায়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির উপজেল যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, ব্যাংক কর্মকর্তা মো. নুরুল আমীন খান, মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী হুমায়উন কবির নান্টু প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial