পিরোজপুরে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদপত্র বিতরণ
পিরোজপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে রচনা, বই পাঠ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থাগার মিলনায়তনে জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র পাঠক মোঃ সোহরাব হোসেন।
Please follow and like us:
« ব্যাহত হচ্ছে পিরোজপুরের গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ »
