প্রধান সূচি

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের শহিদুল ইসলামের স্ত্রী শাহিনা বেগমদের সাথে প্রতিবেশী মোমিন সানার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইতোপূর্বে শাহিনা বেগম মোমিনের বিরুদ্ধে পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শালিশী বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আপোস মিমাংশা হয়। সে অনুযায়ী শাহিনা বেগম তার ভোগ দখলে থাকা সম্পত্তির উপর শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে মোমিন সানা হঠাৎ করে শাহিনা বেগমের ঘেরা-বেড়া ভেঙ্গে দিয়ে জবর দখলের চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে মোমিন সানা ও তার পরিবার শাহিনা বেগমের উপর হামলা করে। এতে রক্তাক্ত জখম হয়ে  শাহিনা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial