প্রধান সূচি

বাগেরহাটের চুলকাঠিতে ৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বাগেরহাটের চুলকাঠিতে ৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ঘনেশ্যামপুর স্কুল মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। সদর উপজেলার চেয়ারম্যান খাঁন মুজিবুর রহমান প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চুলকাঠি-ঘনেশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলাম, রাখালগাছি ইউপির সদস্য রবিউল ইসলাম ফরাজী, নির্মল কুমার আচার্য, জাকারিয়া শাওন প্রমুখ।

তিন দিনব্যাপী এ টুর্ণামেন্টে ৬টি টিম অংশ নিবে। আগামী ১৯ জানুয়ারী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে টুর্ণামেন্ট।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial