ইন্দুরকানীতে করাতকলে কেটে ইমামের মৃত্যু
জেলার ইন্দুরকানীতে স’মিলের করাতে লুঙ্গি পেচিয়ে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের মোসলেম আলী আকনের ছেলে আবুল কালাম আকন (৪৫) উপজেলার চন্ডিপুর গ্রামের বটতলা এলাকায় ভাই ভাই করাতকলে গাছ কাটাতে যান। এ সময় মিল শ্রমিকদের সাথে তিনিও গাছ ধরে টেবিলের উপর তোলার সময় তার পরনের লুঙ্গি পেচিয়ে কোমড় থেকে ঘাড় পর্যন্ত করাতে কেটে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত আবুল কালাম বটতলা বায়তুল হাসান জামে মসজিদের ইমাম। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ের জনক।
ভাই ভাই করাত কলের মালিক ও ইউপি সদস্য আবুল হোসেন জানান, আবুল কালাম আকন মিলে গাছ কাটতে এসে শ্রমিকদের সাথে গাছ তুলে মেশিনে দেবার সময় অসাবধানতায় তার লুঙ্গি পেচিয়ে করাতে কেটে গুরুত্বর আহত হয়। পরে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, আবুল কালাম আকন মিলে গাছ কাটাবার সময় করাতে কেটে মারা গেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করে লাশ পোষ্ট মর্টামের জন্য মর্গে পাঠানো হয়েছে।
