প্রধান সূচি

বাগেরহাটের গৃহবধুকে নির্যাতনের অভিযোগ ॥ স্বামী আটক

বাগেরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে বেদম মারপিট করে গুরুত্বর জখম ও শারীরিক নির্যাতনের অভিযোগে যৌতুক লোভী স্বামী মানিক ফকিরকে পুলিশ আটক করেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বাগেরহাট শহরতলীর ফুলতলা গ্রামের বাশারাত মীরের মেয়ে শাহিনা বেগম (৩০)কে পার্শ্ববর্তী কাড়াপাড়া গ্রামের ইসমাইল ফকিরের ছেলে মানিক ফকির প্রায় ১৩ বছর আগে বিয়ে করে। তাদের সংসারে আব্দলুল্লা (১০) আনিসা আক্তার (৮) নামে দুটি সন্তান রয়েছে। স্বামীর সাথে ঘর সংসার করা কালে শ্বশুর ইসমাইল ও শ্বাশুরী ফাতেমা বেগমের কুপরামর্শে যৌতুক লোভী স্বামী মানিক তার স্ত্রী শাহিনাকে ঘের করার জন্য তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনিয়া দিতে বলে। অসহায় গৃহবধু বাবার বাড়ী থেকে ২ লক্ষ টাকা যৌতুক এনে দিতে অক্ষমতা প্রকাশ করলে তাকে বাবার বাড়ীতে তাড়িয়ে দেওয়ার হুমকীসহ তার উপর নির্যাতন শুরু করে। ঘটনার দিন গত ১১ জানুয়ারী বিকেল ৪ টায় যৌতুকলোভী স্বামী মানিক ও তার পিতা-মাতা একজোট হয়ে শাহিনাকে এলোপাথারিভাবে পিটাতে থাকে। এতে তলপেটে গুরুত্বর আঘাত পেলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে পেলে শাহিনা। লোকমুখে খবর পেয়ে শাহিনার পিতা ও ভাই মুমুর্ষ অবস্থায় শাহিনাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ওই গৃহবধু শাহিনা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় শশুর ইসমাইল ফকির, শাশুড়ী ফাতেমা বেগম ও স্বামী মানিকের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। বাগেরহাট হাসপাতালের আর এম ও ডা. মোঃ মোশাররফ হোসেন জানান, ওই গৃহবধুর তলপেটের ব্যাথা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে সার্বক্ষনিক চিকিৎসা দেয়া হচ্ছে।

বাগেরহাট মডেল থানার অফিসার  ইানচার্জ (ওসি) মোঃ মাহাতাব উদ্দিন জানান, মারপিটের বিষয়ে অভিযোগ পাওয়ার পর মানিককে আটক করা হয়েছে। নির্যাতিত গৃহবধুকে সব ধরনের আইনি সহযোগিতা দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial