প্রধান সূচি

পিরোজপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার সাথে সাথে পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষনা করা হয়।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংসদ বিষয়ক সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হেসেন, সিভিল সার্জন ড. মোঃ ফারুক আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আকুল কালাম আজাদ।

মেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, গণপূর্ত বিভাগ, এলজিইডি, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা রাজস্ব ও উপজেলা ভূমি অফিস, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিসহ ১০০টি ষ্টল রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial