প্রধান সূচি

ইন্দুরকানীতে দুঃস্থ কল্যান সংস্থার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইন্দুরকানীতে পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দুঃস্থ কল্যান সংস্থার মাধ্যমে তিন শতাধিক শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাস ষ্টান্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার, সহ-সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, কাওসার আহম্মেদ দুলাল, যুগ্ন সম্পাদক মহসিন হোসেন মধু, দুঃস্থ কল্যান সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, প্রশাসনিক কর্মকর্তা কাজী মোতাহার হোসেন, উপজেলা জেপি নেতা মোশারফ হোসেন, মাহমুদ সেলিম, মহিলা জেপির সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা রানী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মজনু হোসেন রনি প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial