প্রধান সূচি

মঠবাড়িয়ায় শৈত্য প্রবাহ জনজীবন বিপর্যস্থ

গত পাঁচ দিন ধরে মঠবাড়িয়ায় বয়ে যাওয়া শৈত্য প্রবাহে বিপর্যয় নেমে আসে জনজীবনে। মঠবাড়িয়া তথা উপকূলীয় এলাকায় জেঁকে বসেছে শীত। জানুয়ারী মাসে দুই তিনটি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তরের এমন সংবাদে উপকূলীয় এলাকার দরিদ্র, নিম্ন আয়ের, বস্তি এবং ছিন্নমূল মানুষের মধ্যে এখন তীব্র শীতাতংক বিরাজ করছে।

প্রচন্ড শীতে বলেশ্বর নদ তীরবর্তী জেলে পল্লীসহ বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘরে আশ্রয় নেয়া প্রায় ১০ হাজার মানুষ গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন-যাপন করছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে বৃদ্ধাসহ শিশুরা বেশী আক্রান্ত হচ্ছে। প্রতি বছর শীতার্থদের মাঝে সরকারী ও বেসরকারী বিভিন প্রতিষ্ঠান গরম কাপড় বিতরনের ব্যবস্থা করলেও এবছর শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ না করায় দুর্বিসহ জীবন-যাপন করছে বস্তি, নদীর তীরবর্তী এলাকাবাসী। প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে খড়-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে দরিদ্র শ্রেনীর লোকদের।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial