প্রধান সূচি

তিন সহস্রাধিক শিক্ষার্থী দেখল মুক্তিযুদ্ধের প্রামান্যচিত্র

চিতলমারীতে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি সম্পন্ন

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, মধুর আড্ডা, ফ্রি মেডিকেল ক্যাম্প, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রামান্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে তিনদিন ব্যাপী প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান  শেষ হয়েছে।

 গত ৭ জানুয়ারি তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। চরবানিয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের আহবায়ক পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রূপা চৌধুরী, শেখ সারহান নাসের তন্ময়। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস।

তিনদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন করানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকাল ১০ টায় বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও দিনব্যাপী স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারতের জি বাংলা’র সারেগামাপা’র অডিশন বিজয়ী তুলিকা-গঙ্গাধর জুটি। অনুষ্ঠানের তৃতীয় ও শেষ দিনে গতকাল  টিভি তারকা অধ্যক্ষ মুহঃ রওশন বয়াতী ও নাসিমা আক্তার সাথী’র অংশগ্রহণে জারির লড়াইয়ের আয়োজন করা হয়। তিনব্যাপী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের নবীন-প্রবীন শিক্ষার্থী ও দর্শনার্থীদের মিলন মেলা পরিনত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial